1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৫৯ বার পড়েছে

কানাইঘাটের লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ইউপির বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শত মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ জনপ্রতি ৬ হাজার টাকা ও ১ হাজার টাকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মোঃ আবু তাহের এর পরিচালনায় ও লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি চেয়ারম্যান এম তমিজ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অর্থ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা।

জানা যায়, সিলেট ও খাগড়াছড়ি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অধিনে কানাইঘাটের বন্যায় ক্ষতিগ্রস্থ লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৪ শত জন, দিঘীরপার পুর্ব ইউপির ৩ শত জন ও সাতবাঁক ইউপির ৩ শত জন মিলে সর্বমোট কানাইঘাটের ১ হাজার জন মানুষের মাঝে শর্তহীন নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কারিতাসের উর্ধ্বতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মি. গৌতম ম্রং, আঞ্চলিক ব্যবস্থাপক মি. অনুব্রত ধর, কারিতাস সিলেট অঞ্চলের কর্মকর্তা মি. ডেন্নিকেল পড়ুয়েং, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির প্যানেল চেয়ারম্যান মুজির উদ্দিন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি সদস্য সেলিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন জয় প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো