1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের

  • প্রকাশের সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে ট্রাক গাড়ীতে থাকা ভারতীয় ১৫৮পিস কম্বল সহ এক জনকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) ভোর অনুমান ৪ টার দিকে থানার এসআই শৈলেশ চন্দ্র কানাইঘাট সদর ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের উমাগড় বড় মসজিদের পাশে টহলে ছিলেন।

এসময় একটি ট্রাক গাড়ী আটক করে তল্লাশী করে বস্তায় মড়ানো ১৫৮ পিস ভারতীয় কম্বল দেখতে পান। এঘটনার সাথে জড়িত থাকার দায়ে ট্রাকের চালক পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার কপাল পাড়া গ্রামের লতিফ বয়াতীর পুত্র মোঃ ওলি বয়াতী (৩৩) কে গ্রেফতার করে পুলিশ।

এসআই শৈলেশ চন্দ্র জানান, ভারতীয় কম্বল ট্রাকে করে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে কানাইঘাটে নিয়ে আসার পথে আটক করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত সহ কম্বল চোরাচালেনের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জানা যায়, সম্প্রতি সময়ে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালান আবারো ব্যাপক আকারে বেড়েছে। বিজিবি সহ থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রতিদিন ভারতীয় চোরাইপণ্য আটক করলেও চোরাচালান থামছেনা। দীর্ঘদিন ধরে যারা চোরাচালানের সাথে জড়িত ছিলো তারা আবারো সংঘবদ্ধ হয়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন ভারত থেকে কোটি কোটি টাকার জিরা, মসলা সামগ্রী, চা পাতা, চিনি, মাদকদ্রব্য, নাসির বিড়ি সহ বিভিন্ন ধরণের কসমেটিক্স ও পোষ্ট সামগ্রী এবং ভারতীয় থ্রী পিস, কম্বল, বিভিন্ন ধরণের গাড়ীর পার্স শাড়ী কাপড়, মোবাইল সেট নিয়ে আসছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো