1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

কানাইঘাট এসোসিয়েশন অব ট-রো-ন্টো’র আহবায়ক কমিটিকে বি-ভিন্ন মহলের অ-ভিনন্দন

  • প্রকাশের সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাট এসোসিয়েশন অব ট-রোন্টো’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে এডভোকেট কামরুল ইসলামকে আহবায়ক, শরীফ উদ্দীন নাহিদ, হাফিজ জয়নাল আবেদীন, সিদ্দীক আহমদ খান, ইফতেখার শাওন, কামরুল ইসলাম সুমনকে যুগ্ম আহবায়ক ও আশরাফুজ্জামান সেবুলকে সদস্য সচিব করা হয়েছে। গত ২৭ মে স্থানীয় রেড হট রেষ্টুরেন্ট মিলনায়তনে এক সভায় কানাইঘাট এসোসিয়েশন অব ট-রোন্টো’র উক্ত কমিটি গঠন করা হয়।

কমিউনিটির প্রবীণ মুরব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাটের বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন চতুলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন মনই। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি আ ন ম ইউসুফ। উক্ত সভায় ট-রোন্টোতে বসবাসরত কানাইঘাট উপজেলার শতাধিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এদিকে কা-নাডার, ট-রোন্টোতে কানাইঘাট এসোসিয়েশন অব ট-রোন্টো’র আহবায়ক কমিটি গঠন হওয়ায় উক্ত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ সকল সদস্যদেরকে অ-ভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলতাফ হুসাইন, বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হুসাইন চতুলী, কানাইঘাটের সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামিম, সাতবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন মনই, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো