1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি-হরিপুর সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পাহাড়ি ঢল ও একাধিক বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে বড় বড় গর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অবশেষে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু করেছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ চাকসু। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে তিনি নিজে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছবাড়ি-হরিপুর সড়ক ছাড়াও গাজী বুরহান উদ্দিন (রহ.) সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ পথগুলোর অবস্থা একই রকম। স্থানীয় বাসিন্দারা বহুবার সংশ্লিষ্ট সরকারি বিভাগে আবেদন করলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন।

সংস্কার কাজ শুরুর বিষয়ে মামুনুর রশীদ বলেন, ‘সরকারি বরাদ্দের অপেক্ষায় বসে থাকলে মানুষের কষ্ট লাঘব হবে না। মানবিক বিবেচনায় আমি নিজ উদ্যোগে প্রাথমিক সংস্কার শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘গাছবাড়ি-হরিপুর ও গাজী বুরহান উদ্দিন (রহ.) সড়ক দ্রুত সরকারিভাবে টেকসই সংস্কার করা দরকার। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির সভাপতি মো:এনামুল হক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ব্যক্তিগত উদ্যোগ স্থানীয় নেতৃত্বের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। সরকারের উচিত দ্রুত সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি তিনি যেন বৃহত্তর গাছবাড়ী অঞ্চলের সামাজিক ও অবকাঠামো উন্নয়নে নিজকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো