1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিমের ঈদ শুভেচ্ছা সিলেট জেলা যুবদলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সাইদুল আলম মাসুমের ঈদ শুভেচ্ছা কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে এম ফরিদ উদ্দিনের শুভেচ্ছা কানাইঘাটবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদের ঈদ শুভেচ্ছা কানাইঘাটে শ্রমিক ট্রেড ইউনিয়নের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত সিটি কর্পোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদেরকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী সিলেটের হাউজিং এস্টেটে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রশিদ আলী গ্রেফতার কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে অর্থ প্রদান নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে মন্ত্রী এ্যানির সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সাক্ষাৎ

চলচ্চিত্রই অধরার ধ্যান-জ্ঞান, জন্মদিনে হবু বরকে পরিচয় করালেন অধরা খান

  • প্রকাশের সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: অধরা খান তার অফিশিয়াল ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, অধরার গালে চুম্বন করছেন এক যুবক। আর ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি বার্থডে মাই বেবি।’ এরপরই যুবকের পরিচয় জানতে চেয়ে প্রশ্ন করতে থাকেন নেটিজেনরা। কেউ কেউ তাকে অভিনন্দন জানান।

ভক্ত-অনুরাগীদের কৌতূহলী প্রশ্নের উত্তর এ পোস্টে দেননি অধরা খান। পরে গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, ছবির যুবকটি তার হবু বর। ২০১৩ সালে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

অধরা খান বলেন, ‘তার নাম ফয়সাল। পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি। এভাবেই আমাদের সম্পর্ক গড়ে উঠে। সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে।’

কবে নাগাদ বিয়ে করছেন? এ প্রশ্নের উত্তরে অধরা খান বলেন, ‘এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা অধরা খান। প্রায় সাত বছর আগে বড় পর্দায় নাম লেখান তিনি। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় ও আবেদনময়ী লুকের কারণে তাকে নিয়ে আশাবাদী চলচ্চিত্র নির্মাতারা। চলচ্চিত্রই অধরার ধ্যান-জ্ঞান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো