1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

গরম ভাতের সাথে ট্যাংরা মাছের তেল ঝাল খেতে খুবই ভালো লাগে

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭১৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: ট্যাংরা মাছ পূর্ববাংলার খুবই সুস্বাদু একটি মাছ। দুপুর বেলায় গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের তেল ঝাল খেতে খুবই ভালো লাগে।

উপকরণ:

৩০০ গ্রাম ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা।
৩-৪ টে গোটা কাঁচা লঙ্কা
১ চা চামচ হলুদ গুঁড়ো
৩ টেবিল চামচ সর্ষের তেল
১ টেবিল চামচ আদা রসুন বাটা
২ টি বড় টমেটো মিহি করে কুচানো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ কালো জিরে
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১টেবিল চামচ ধনেপাতা কুচি
স্বাদমতো লবণ

রান্নার নির্দেশ সমূহ:

কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে, তেল ভালো করে গরম হবার পর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছ গুলোকে হালকা করে ভেজে নিতে হবে। মাছ ভাজার পর কড়াইতে আরও ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে, ওই তেল গরম হবার পর তাতে কালো জিরে ও গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। সুগন্ধ বেরোলে কুচি করে কেটে রাখা টমেটো গুলোকে দিয়ে দিতে হবে ও তেলের মধ্যে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে সামান্য লবণ দিতে হবে তবে টমেটো গুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।

টমেটো গুলি নরম হয়ে যাবার পরে, ওই তেলের মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা ও ধনের গুড়ো দিতে হবে। এবার কড়াইতে ১ টেবিল চামচ জল দিয়ে সব মসলা গুলোকে ভাল করে ভাজতে হবে। ৩-৪ মিনিট ভাজার পর মসলা থেকে তেল বেরিয়ে আসলে তার মধ্যে আগে থেকে করে রাখা দেড় কাপ গরম জল ঢেলে দিতে হবে। এবার স্বাদমতো লবণ দিতে হবে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছ গুলোকে দিয়ে দিতে হবে। এবার কড়াইতে একটি ঢাকনা দিয়ে ঢেকে ঝোল সমেত মাছগুলোকে দু মিনিট ফুটতে দিতে হবে।

মাছের ঝোল ফুটে উঠলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝাল পরিবেশন করতে হবে। এই পুরো রান্না টাই মাঝারি তাপে করতে হবে তবেই রান্নাটি খুবই সুস্বাদু হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো