1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক

  • প্রকাশের সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়েছে

রহমত আলী হেলালী, জকিগঞ্জ : : সিলেটের জকিগঞ্জে বর-কনেকে বহনকারী মাইক্রোবাস (হাইয়েস) গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা (টমটম) চালক ঘটনাস্থলেই নি*হ*ত হয়েছেন। বর-কনেসহ ৭/৮ জন বরযাত্রী আ_হ_ত হয়েছেন। তন্মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আ*শ*ঙ্কা*জনক।

বুধবার (১৮ জুন) বিকাল ৪ টায় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস সংলগ্ন হানিফগ্রাম এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে ম-র্মা-ন্তি-ক এ দূ*র্ঘ*টনা ঘটে।

দূ*র্ঘ*টনায় নি-হ-ত টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৪৮) জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউপি’র হাসিতলা (লাড়িগ্রাম)-এর মৃ-ত শফিকুর রহমানের ছেলে।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপি’র বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সাথে একই উপজেলার কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তার-এর স্থানীয় সোনাসার সৌদিয়া কমিউনিটি সেন্টারে বিয়ে শেষে বরের বাড়ি ফেরার পথে এ দূ-র্ঘ-ট-না ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বর ও কনেকে বহনকারী মাইক্রোবাস হানিফগ্রাম দারুল ফয়েজ মাদ্রাসার সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নি-হ-ত হন। এ সময় বর ও কনেবাহী গাড়িটি সড়কের পাশে গাছের সাথে ধা-ক্কা লাগলে বর-কনেসহ ৭/৮ জন বরযাত্রী আ*হ*ত হন। বরের গাড়িতে থাকা ছোট্ট একটি মেয়ে শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ_ঙ্কা_জনক। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত টমটম চালক নি*হ*ত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো