1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জৈন্তাপুর ডিবির হাওর লাল শাপলা বিল পর্যটন এলাকায় “শাপলা বিলাস ফুড কর্ণার” উদ্বোধন

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪৮ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর লাল শাপলা বিল পর্যটন এলাকায় “শাপলা বিলাস ফুড কর্ণার” উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় তরুন উদ্যােক্তা গুলজার হোসেন ফারহান, সামসুল হক, ফেরদৌস চৌধুরী, নাহিদ আহমেদ-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত পর্যটন এলাকার ঐতিহাসিক ডিবির হাওর লাল শাপলা বিলে আধুনিক কারুকাজ করা গ্রামীণ পরিবেশে পর্যটক বান্ধব “শাপলা বিলাস ফুড কর্ণার” স্থাপন করা হয়েছে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় “শাপলা বিলাস ফুড কর্নার” এর শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,শাপলা বিল সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মানিক আহমদ, মনির হোসেন, যুবনেতা সাইদুল ইসলাম, রিমাল হোসেন, ফটো গ্রাফার হোসেন মিয়া ও জাহিদুল ইসলাম।

এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো