1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশের সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক স্তরের মেধাবৃত্তি পরীক্ষা রবিবার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত এ পরীক্ষায় মাধ্যমিক স্তরে জকিগঞ্জ- কানাইঘাটের ৬৯টি স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির ১১৩৮ শিক্ষার্থী অংশ নেয়। ১৭ ডিসেম্বর প্রাথমিক স্তরের পরিক্ষা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ১০ কোটি টাকা স্থায়ী আমানতের মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম শুরু হয়েছে। ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে একটি মান সম্মত কলেজ ও টেকনিকেল কলেজ স্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এছাড়ও প্রবাসী নেতা ফাহিম আল ইসহাক চৌধুরী গরীব দুস্থদের সাহায্যের পাশাপাশি বন্যাকবলিত ও নানা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সব সময় দাড়িয়ে থাকে। সভায় সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি এটিএম সেলিম চৌধুরী, জেলা শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, শিক্ষানুরাগী ফয়জুল চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো