1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক :: আজ ১৭ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় কানাইঘাট ইউনিক সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে সম্মেলন আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সভাপতি হা: ফয়েজ আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার অন্যতম উপদেষ্টা, জননেতা হা: মাওলানা আনোয়ার হোসেন খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার অন্যতম উপদেষ্টা, জননেতা মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট পৌর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, কানাইঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা শরিফ উদ্দিন, মাস্টার ফয়সল আহমদ, তাজ উদ্দিন, সাবেক ছাত্র নেতা, ইউকে প্রবাসী মাওলানা নূরুর রহমান চৌধুরী সায়েম, মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহবুবুর রহমান, পৌর শাখার অন্যতম উপদেষ্টা, বিলাল আহমদ, ইকবাল হোসেন, পেশাজীবি পরিষদ কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, যুব বিভাগ কানাইঘাট উপজেলা সভাপতি মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সহ-সভাপতি আবু ত্যায়িব শামিম, পৌর শাখা সভাপতি জুবায়ের আহমেদ ইউসুফ, সহ-সভাপতি আসফাকুর রহমান রুম্মান, উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ শাহজান।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা অটো টেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কানাইঘাট দক্ষিণ বাজার উপ-শাখার সভাপতি হাদে আহমদ, সহ-সভাপতি আব্দুল খালিক খালাই, সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক জালাল উদ্দীন ভূইয়া, সিলেট জেলা অটো টেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ সড়কের বাজার উপ-শাখার কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন, প্রমুখ।

সম্মেলনে হা: ফয়েজ আহমদকে সভাপতি ও শিপুল আমিন চৌধুরী’কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। জুবায়ের আহমেদ ইউসুফ’কে সভাপতি ও সবজেল আহমদ’কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর শাখার কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো