1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়েছে

অনলাইন নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দ্যা মেঘালয় টি এস্টেটের সরকারি ইজারা বাতিল করে এবং উক্ত স্হানে স্হায়ী ভাবে বসবাসকারীদের নামে স্হায়ী বন্দবস্ত প্রদানের দাবীতে পুনরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ শে জুন) বিকেল ৪টায় চারিকাঠা পাঁচ মৌজাবাসীর আয়োজনে চতুল বাজার দরবস্ত কানাইঘাট রোডের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিশাল এক মিছিল লালাখাল টু চতুল সড়কে জাফরাং ব্রীজ হতে শুরু হয়ে চতুল বাজার এসে শেষ হয়। পরে দলে দলে পাঁচ মৌজার জনতা এসে মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে এলাকার প্রবিণ মুরুব্বি আমির আলির সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক সভাপতি নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, চারিকাঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ মৌজার মানুষ স্বাধীনতার পূর্ব থেকে এই অঞ্চলে বসবাস করে আসছে। বিগত সরকারের আমলে দ্যা মেঘালয় টি এস্টেটের নামে সরকারি ভাবে একটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে দীর্ঘদিন যাবত বসবাসকারীদের বাস্তুহারা করার পায়তারা করা হয়েছে।

অত্র এলাকার মানুষ পুনরায় এই প্রতিষ্ঠানকে ইজারা না দিয়ে তার বদলে এলাকার মানুষ যারা এই অঞ্চলে বসবাস করছে তাদের নামে স্হায়ী বন্দবস্ত প্রদানের আহবান জানান।

এ সময় বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ভূমি উপদেষ্টা বরাবর এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্প্রতি স্মারকলিপি প্রদানে পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে। তারা প্রতিবেদনে অবশ্যই কয়েক হাজার মানুষের স্বার্থের কথা বিবেচনা করে যেন প্রতিবেদন দেয়া হয় সেই আহবান জানান। অন্যথায় ইজারা বাতিল কার্যক্রম বিলম্ব হলে আগামীতে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও পরবর্তীতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মনির আহমেদ, হাফিজ জালাল উদ্দীন, পাঁচমৌজার পক্ষে কামাল উদ্দিন, সামসুল হক, আবদুল মালিক, জহিরুল ইসলাম, মেছার আহমেদ, ফয়সল আহমেদ, জুবায়ের আহমেদ, মাষ্টার দেলোয়ার হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো