1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

শিশু মুনতাহার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে কানাইঘাটে মানববন্ধন

  • প্রকাশের সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়েছে


কানাইঘাট প্রতিনিধি :: দেশের আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিনের হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের সর্বোচ্চ শাস্তি এবং সকল অপকর্ম বন্ধের দাবীতে সিলেটের কানাইঘাটে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় কানাইঘাট বাজারে কানাডা প্রবাসী হাফিজ নজির উদ্দিনের সার্বিক নির্দেশনায় ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক মাওলানা আসআদ আহমদের সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ আলী ও হাফিজ মাহবুবুল আম্বিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সাদ্দাম হোসেন, হাফিজ রিয়াজ উদ্দিন, মাওলানা জুনায়েদ শামসী, হাফিজ এহসানে এলাহী, মাওলানা গিয়াছ উদ্দিন, মাওলানা রশিদ আহমদ ও মাওলানা হারিছ উদ্দিন সহ বেশ কয়েকজন।

মানববন্ধন ও পথসভা থেকে বক্তারা বলেন শিশু মুনতাহা খুনের মুল কারন এখনো কেউ জানতে পারেনি। কি কারনে, কেনই বা শিশু মুনতাহাকে খুন করা হয়েছে জাতি তা জানতে চায়। মুনতাহা খুনের নৌপথ্যে আর কেউ জড়িত আছে কিনা তা সঠিক তদন্তের মাধ্যমে বের করে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাসিঁর দাবী উঠে মানববন্ধন ও পথসভা থেকে।

এছাড়াও মানববন্ধন কর্মসূচী থেকে কানাইঘাটে সকল অপকর্ম বন্ধের জন্য বক্তারা প্রশাসনের প্রতি আহবান জানান

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো