1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাটের দিঘীরপার ইউপি ও পরিবহন শাখার সম্মেলন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার ৩নং দিঘির পার ইউনিয়ন ও পরিবহন শাখার যৌথ উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অদ্য- ৩১ ডিসেম্বর স্থানীয় সড়কের বাজারে এ সম্মেলন এর আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সড়কের বাজার আঞ্চলিক পরিবহন শাখা’র সভাপতি আরিফ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌরসভার প্রধান উপদেষ্টা মাওলানা করিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সভাপতি হা: ফয়েজ আহমদ, উপজেলা উপদেষ্টা মাস্টার ফয়সল আহমদ, মাওলানা ওমর ফারুক, সালমান উদ্দিন, মামুনুর রশীদ মামুন।

সড়কের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ সাঈদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি আবু ত্যায়িব শামিম, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ শাহ জাহান, আমির আব্দুর রব চৌধুরী, জকিগঞ্জ উপজেলা সহ-সভাপতি ইলিয়াস আলী, কানাইঘাট পৌরসভা সাধারণ সম্পাদক সবজেল আহমদ, উপজেলা পেশাজীবি পরিষদের অফিস সম্পাদক নুরুজ্জামান।

সম্মেলনে সুহেল আহমদকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। আরিফ উদ্দিনকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট সড়কের বাজার আঞ্চলিক পরিবহন শাখা’র কমিটি গঠন করা হয়। কাওসার আহমদকে সভাপতি ও ইবজাল আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো