1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিঙ্গাবাড়ি ও রাজাগঞ্জ ইউনিয়নের যৌথ দ্বিবার্ষিক সম্মেলন

  • প্রকাশের সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়েছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের যৌথ উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অদ্য ০৫ ডিসেম্বর স্থানীয় শহর উল্লাহ বাজারে রাবেয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলন এর আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন শাখা’র সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক আহমদ আদিল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মাওলানা শরিফ উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার আন্তর্জাতিক সমন্বয় বিষয় সম্পাদক, কানাইঘাট উপজেলা সভাপতি হা: ফয়েজ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মাওলানা বিলাল উদ্দিন, উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মাস্টার সামসুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সহ-সভাপতি, ৪নং সাতবাঁক ইউনিয়ন এর চেয়ারম্যান আবু ত্যায়িব শামিম, উপজেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, উপজেলা কোষাধ্যক্ষ কামরুজ্জামান চৌধুরী জামিল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন সভাপতি যোবের আহমদ, আবুল কালাম চৌধুরী প্রমুখ। সম্মেলনে যোবের আহমদকে সভাপতি ও আহমদ আদিলকে সাধারণ সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।সিহাব উদ্দিনকে সভাপতি ও ফাহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো