1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সাংগঠনিক সিদ্ধান্ত পেলেই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মীম সালমান

  • প্রকাশের সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কানাইঘাটের স্বাপ্নিক তরুণ মীম সালমান।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম ছড়িয়ে পড়ায় তরুণদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক সাড়া। চতুর্থদিক থেকে তরুণ যুব সমাজ তার প্রতি জানাচ্ছি সর্বাত্মক সমর্থন।

এমতবস্থায় ব্যক্তিভাবে যোগাযোগ করা হলে মীম সালমান মীম সালমান কানাইঘাটের কথাকে জানিয়েছেন; আসন্ন উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করা নিয়ে এখন পর্যন্ত সাংগঠনিক কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি। দেশের মানুষের গণঅধিকার আদায়ে কেয়ারটেকার সরকারের অধিনে গত পনেরো বছর ধরে রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু বরাবরের মত এবারও গণ-দাবিকে উপেক্ষা করে সরকার প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করায় দেশের আপামর জনতার দাবির উপর অটুট থেকে আমার রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। এখন পর্যন্ত বর্জনের পক্ষে আমাদের অবস্থান পরিষ্কার। দলের সিদ্ধান্তের বাহিরে এক চুল পরিমাণ নড়াচড়া করার সুযোগ আমার নেই।

উপজেলা নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচনের মধ্যে পার্থক্য রয়েছে। যদি উপস্থিত সময় স্থানীয় উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করার মত তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দল থেকে নেওয়া হয় এবং দল থেকে যদি আমাকে নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয় তাহলে অবশ্যই কানাইঘাটবাসীকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো