1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে রাস্তা পেল জকিগঞ্জের সেই অবরুদ্ধ পরিবার

  • প্রকাশের সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৪ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: অবশেষে বাড়ির সামনে প্রভাবশালীর দেয়াল নির্মাণে অবরুদ্ধ সেই পরিবার ছয় মাস পর বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তা পেল। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের নির্দেশে উপজেলা প্রশাসন প্রভাবশালীদের নির্মিত দেয়াল ভেঙে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের অসহায় জেসমিন আক্তারের পরিবারকে মুক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার উপস্থিতিতে দেয়াল ভাঙার কাজ সম্পন্ন হয়।

গত ছয় মাস ধরে স্কুল পড়ুয়া চার সন্তান, বৃদ্ধা শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে নিয়ে জেসমিন পাঁচ ফুট উঁচু দেয়ালের ভেতরে বন্দি ছিলেন। আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদ শতবর্ষী চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণ করেছিল।

এ ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক ও জাতীয় পর্যায়ে সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত জেসমিন সরাসরি ডিসির শরণাপন্ন হলে প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।

রাস্তা পেয়ে জেসমিন বলেন, “আমার সন্তানরা অবশেষে মুক্ত হলো। আমি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে কৃতজ্ঞ। এখন আমার সন্তানরা আবার স্কুলে ফিরতে পারবে।”

উল্লেখ্য, গত প্রায় ৬ মাস ধরে পাশের বাড়ির আব্দুল আজিজ আজই মিয়ার ছেলে প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম আহমদের নির্মিত দেয়ালে জিম্মি দশায় ছিলেন জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের অসহায় জেসমিন আক্তার। এ ঘটনায় জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক কে. এম মামুন গত জুন মাসে উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করেন।

অসহায় জেসমিন আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। গত মঙ্গলবার অসহায় পরিবারটির কর্তা জেসমিন আক্তার ও তার স্বামী মানসিক ভারসাম্যহীন লিটন আহমদ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের শরণাপন্ন হন।

এরপর ডিসি তাৎক্ষণিক দেয়াল ভেঙে অসহায় পরিবারকে মুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিলে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না অবরুদ্ধ জেসমিনের পরিবারকে দেয়াল ভেঙে মুক্ত করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো