1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চে ছিলেন স্বতন্ত্র প্রার্থীরাও

  • প্রকাশের সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৩ বার পড়েছে

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভার মঞ্চে বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ১৮ জন প্রার্থীই উপস্থিত ছিলেন। এর মধ্যে বক্তব্য দিয়েছেন ১৩ জন। তবে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এমন অনেক নেতা মঞ্চে উপস্থিত ছিলেন। তবে তাঁরা কেউ বক্তৃতার সুযোগ পাননি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বিভাগে স্বতন্ত্র প্রার্থী হওয়া ১৫ জনের মধ্যে সাতজন মঞ্চে বসা ছিলেন। জনসভায় নৌকা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি অনেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও তাঁদের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে আসেন। মঞ্চে থাকা আওয়ামী লীগের একজন নেতা জানান, দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা পাশাপাশি মঞ্চে বসা ছিলেন। প্রধানমন্ত্রী যখন মঞ্চে আসেন, তখন সবাই সালাম দেন। প্রধানমন্ত্রীও সবার সালাম হাসিমুখে গ্রহণ করেন। তবে কারও সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো আলাপ হয়নি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো