1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

সিলেট ওসমানী বিমান বন্দরে প্রফেসার এম. ফরিদ উদ্দিন’কে বিএনপি’র সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেট ওসমানী বিমান বন্দরে কানাইঘাট- জকিগঞ্জ উপজেলার হাজারো জনতা সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি সিলেট- ০৫, (কানাইঘাট- জকিগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রফেসার এম. ফরিদ উদ্দিন।

আজ রবিবার সকাল ১০টায় তিনি লল্ডন থেকে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছান। এ সময় তাহার নির্বাচনী এলাকার হাজারো মানুষের ভালবাসায় তিনি সিক্ত হন।

বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা মিয়া, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন সহ কানাইঘাট উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় ভিআইপি লাউঞ্জে নেতৃবৃন্দ, প্রফেসর এম ফরিদ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিশাল গাড়ি বহর নিয়ে প্রফেসর এম ফরিদ উদ্দিন তার নির্বাচনী এলাকা কানাইঘাটে আসেন। বেলা ১টার দিকে তিনি কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসায় শায়িত উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মুশাহিদ বায়মপুরীর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি কানাইঘাট পৌরসভাস্থ ইসলামিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধণা অনুষ্টানে বক্তব্য রাখেন।

বক্তব্যকালে তিনি বিগত আওয়ামীলীগ সরকারের দুঃশাষনের নানা চিত্র তুলে ধরে বলেন প্রিয় জন্মভুমি বাংলাদেশকে আবারো নতুন করে সাজাতে হবে। সেই লক্ষে দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলে কাজ করতে হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো