1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পড়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে পারেন বিএনপির প্রার্থী। তবে কে পাবেন ধানের শিষের মনোনয়ন, তা এখনো ঘোষনা হয়নি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন প্রায় ডজন খানেক প্রার্থী। এদের মধ্যে অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল সহ সবাই পেশাগত জীবনে স্ব স্ব অবস্থানে থেকে রাজনৈতিক কর্মকান্ডে তৎপর এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত। তাদের মধ্যে যিনি দলীয় মনোনয়ন লাভে সক্ষম হবেন, তিনিই হয়তো আগামী সংসদে এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় দেশে-বিদেশে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-

১, আশিক উদ্দিন চৌধুরী- উপদেষ্টা সিলেট জেলা বিএনপি।

২, মামুনুর রশীদ মামুন [ চাকসু ] সহ সভাপতি- সিলেট জেলা বিএনপি।

৩, সিদ্দিকুর রহমান পাপলু- যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি।

৪, ড. অধ্যাপক জাকি মোস্তফা টুটুল- উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপি।

৫, ইকবাল আহমদ তাপাদার- সাবেক উপজেলা চেয়ারম্যান জকিগঞ্জ।

৬, মাহবুবুল হক চৌধুরী- যুগ্ম-সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি।

৭, শরিফ লস্কর- বিএনপি নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী।

৮, ব্যারিষ্টার সামিরা চৌধুরী- মরহুম আবুল হারিছ চৌধুরীর মেয়ে।

৯, অধ্যাপক ফরিদ উদ্দিন- সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি।

১০, প্রফেসর নুরুজ্জামান জামান- সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ‍্যে প্রবাসী।

এছাড়া প্রবাসী আরো দু’তিন ব্যবসায়ী, সমাজসেবী, শিক্ষানোরাগীর নাম শোনা যাচ্ছে। তারাও ধানের শীষের প্রতীক পেলে দেশে এসে নির্বাচন করতে পারেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো