1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

সীমান্তে ভারতের পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬০৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার এবং মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্তে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটছে।’

বর্তমান সরকারকে একটি সংস্কারমুখী সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘বৈষম্যহীন ন্যায় ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলা হবে। জেলার ভেতর থেকেই কারাবন্দিরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে।

কারাগারের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবারাহ করা হচ্ছে।’ এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র‍্যাংক ব্যাচ প্রদান করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো