1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার দাওয়াতি সভা অনুষ্ঠিত প্রসঙ্গ :: সীমান্তে পুশ ইন, আইন ও মানবতার লঙ্ঘন বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সিলেট-০৫ আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে শাম্মী আক্তার এমপি কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ জৈন্তাপুরে স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র এক দশকপূর্তি অনুষ্ঠান পালন

হোসাইনিয়া মাদানীয়া মাদরাসার শিক্ষার্থীদের খাবার বিতরণে রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল

  • প্রকাশের সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: হোসাইনিয়া মাদানীয়া মাদরাসার শিক্ষার্থীদের খাবার বিতরণ গুণীজনদের সম্মান জানানো না হলে আগামী প্রজন্মের জন্য বসবাস যোগ্য ও উন্নত দেশ গঠন করা যাবে না- রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল

এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার, সেচ্ছাসেবী সংগঠন সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, যে দেশে গুণীদের সম্মান নেই, সেই দেশে গুণী জন্মাতে পারেনা। গুণীজনদের সম্মান জানানো না হলে আগামী প্রজন্মের জন্য বসবাস যোগ্য ও উন্নত দেশ গঠন করা যাবে না। তিনি আরো বলেন, দেশ উন্নত করতে হলে, সৎ, দক্ষ, বিভিন্ন গুণে গুণান্বিত মানুষদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয়ভাবে প্রকৃত জ্ঞানীদের সম্মান জানাতে হবে। তিনি শনিবার (৬ জুলাই) বিকেলে সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক মুজিবুর রহমান শাহীন এর জন্মদিন উপলক্ষে সিলেট সোসাইটির উদ্যোগে সিলেটের চালিবন্দরস্থ হোসাইনিয়া মাদানীয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সম্প্রচার বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কলমযোদ্ধা লিয়াকত আলী খান, মাদরাসার মোহতামিম মাওলানা হোসাইন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সোসাইটি জুনিয়র ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি জুলকার নাইন সাইরাস, সদস্য সচিব তাওহিদ জাহান চৌধুরী, তাহের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো