1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটের জনপদ হবে উন্নয়ন ইতিহাসের- উবায়দুল্লাহ ফারুক অন্তিম সময়ে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্টি- আরিফুল হক চৌধুরী কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজির উদ্দিন, পূর্বের বক্তব্য ও তথ্য ভুল ছিল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র কানাইঘাটের চতুল ইউপি লিডার ফারুক আহমদের বিরুদ্ধে ভিডিপি’র অভিযোগ স্বপ্নভাঙা প্রবাস, লন্ডনের সড়কে ছেলে শাকিল, দেশের হাসপাতালে বাবার বিদায়! জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ঝিংগাবাড়ী ইউপির আব্দুল কাদির মেম্বার জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদার স্বরণে শোক সভা অনুষ্ঠিত লন্ডনে সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের নাফিজুল হক শাকিল নিহত

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শ্যালক সুমন আহমদ আটক

  • প্রকাশের সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: জকিগঞ্জে মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে নতুন মোড় যোগ হয়েছে। এ ঘটনায় নিহতের শ্যালক হানিফ আহমদ সুমনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে হানিফ আহমদ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করা হয়েছে। এর আগে গতকাল এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্যালক, দুই মেয়ে ও নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

নিখুঁজের তিনদিন পর গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কালিগঞ্জ বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ-নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের কয়েকজন সদস্য হত্যায় জড়িত থাকতে পারেন। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। সিসি ক্যামেরা সরিয়ে ফেলা এবং লাশ উদ্ধারের সময় পরিবারের সদস্যদের থানায় না থাকা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

জকিগঞ্জ থানার অসি তদন্ত মোহাম্মদ সুজন জানান গ্রেফতারকৃত হানিফ আহমদ সুমনকে অোদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো