1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে মন্ত্রী এ্যানির সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সাক্ষাৎ

  • প্রকাশের সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৩৮ বার পড়েছে

অনলাইন নিউজ ডেস্ক :: নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

গত শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিলেট সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুফতি আবুল হাসান।

নবনির্বাচিত সংসদ সদস্য মন্ত্রীর কাছে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন এলাকার নদী ভাঙনের বিষয়ে লিখিতভাবে বিস্তারিত অবগত করেন।

এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এসব নদী ভাঙনের কারণে শতশত পরিবার আজ নিঃস্ব। এ ছাড়া মসজিদ, মাদরাসা, স্কুল, মন্দির ইত্যাদি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তারচেয়েও বড় সমস্যা দেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। বাংলাদেশের অংশ থেকে ভেঙে ভারতের অংশে ভরাট হচ্ছে।

তিনি মন্ত্রীকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অনুরোধ করেন। মন্ত্রীও আশ্বাস দেন শিগগিরই তিনি কানাইঘাট ও জকিগঞ্জের এসব এলাকা পরিদর্শন করবেন। এ ছাড়া নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন।

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক সরওয়ার আলম, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো