1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায় সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে কাতারে স্মরণ সভা

কানাইঘাটে কবরস্থানের কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে আদালতে প্রেরণ

  • প্রকাশের সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৩ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের কবরস্থান থেকে মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে কানাইঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন বাউরগ্রাম গ্রামের সমছুদ্দিনের ছেলে বর্তমানে গাছবাড়ী বাজারে বসবাসরত ছালিম, জকিগঞ্জ শাহবাগ এলাকার জুয়েল (উরফে ছাবাল পীর) সে ব্রাহ্মণগ্রাম মামার বাড়ি থাকে, গোয়াইনঘাটের আশিক বর্তমানে গাছবাড়ী বাজারে পরিবারের সাথে বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে আগফৌদ নারাইনপুর গ্রামের একজন গর্ভবতী মা সন্তান জন্মদানের সময় সন্তানসহ মারা যান। সেই মা ও সন্তানের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে গত এক সপ্তাহ আগে ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো: আব্দুল্লাহ।

এ ঘটনার পর গ্রামবাসী চুরির সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালান। গ্রামবাসীর প্রচেষ্ঠায় সোমবার রাতে আলামতসহ তাদের আটক করা হয়। আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো