1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৫৯৮ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট ‘কার্ড’ এর চেয়ারপার্সন বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের পশ্চিম জুলাই (পিরনগর) গ্রামের কৃতি সন্তান অধ্যাপক জাকি মোস্তফা টুটুল (পি.এইচ.ডি) এর উদ্যোগে এবং শাহজালাল আই কেয়ার এর সহযোগিতায় বিনামূল্যে ৩ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও ৬২ জনের ছানি অপারেশন করা হয়েছে।

গতকাল ১২ এপ্রিল শনিবার দিনব্যাপী কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের পশ্চিম জুলাই (পিরনগর) শাহ আতাউল্লাহ (রঃ) মুশাহিদিয়া মাদ্রাসায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান মোঃ শাহেদুর রহমান এর সভাপতিত্বে ও কমিউনিটি এন্ড রুরাল ডেভেলপমেন্ট কার্ড সিলেট এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোঃ মোস্তফা মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল আই কেয়ার এর মেডিকেল ডিরেক্টর ডাঃ সুবির ভট্রাচার্য, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, শাহজালাল আই কেয়ার এর মেডিকেল অফিসার ডাঃ লব রায়, অপটম শাহ শরিফা আক্তার, রিফ্রাকশনিষ্ট সীমা রানী নাথ, সাপোর্ট স্টাফ আনছার মিয়া, মৌলানা শাব্বির আহমদ, হাফিজ মাহতাব উদ্দিন, মৌলানা ইফজালুর রহমান, মৌলানা ইসলাম উদ্দিন, প্রবীন মুরব্বী আলা উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো