1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রামে পুলিশী বাঁধায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা পন্ড (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৯৮ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা পুলিশী হামলায় পন্ড। শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশী নির্যাতনের নিন্দা জানিয়েছেন বিএনপি নেত্রীবৃন্দ।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাস্তুল ইউনিয়নের বৌ-বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্দেশনায় ৮এপ্রিল শনিবার ‘অবস্থান কর্মসূচী’ সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্মীসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুয়েল মিয়া।

কর্মীসভা চলাকালে হঠাৎ পুলিশ এসে বাঁধা দিলে নেতা-কর্মী ও পুলিশের মাঝে বাকবিতন্ডায় শুরু হয়। পরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসময়, যুবদল নেতা তানেল সরকার ও সেচ্চাসেবক দলের নেতা জিন্নত আলী আহত সহ ২০ নেতা-কর্মী আহত ও সভার চেয়ার ভাংচুর হয়।

স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ কর্মসভায় পুলিশী বাঁধার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন, কিশোরগঞ্জ সদর বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

কর্মীসভায় বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুয়েল মিয়া, যুগ্ন আহ্বায়ক ইয়ামিন মিয়া ও যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো