1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৭৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের গরিপুর থেকে চরিপাড়া পর্যন্ত সুরমা ডাইক রাস্তাটি পাকাকরণের জন্য সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান সাহেবের কাছে লিখিত আবেদন করেছেন কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির পাত্রমাটি গ্রামের কৃতি সন্তান “ঢাকা ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ”।

তিনি গত ২১ জুন, সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান সাহেবের ঢাকাস্থ বাসায় উপস্থিত হয়ে উক্ত রাস্তাটি পাকাকরণের জন্য লিখিত ভাবে সাতবাঁক ইউপির পাত্রমাটি সহ সুরমা তীরবর্তী এলাকাবাসীর পক্ষে এই দাবী জানান।

এতে লিখিত আবেদনে ডাঃ মোঃ শহীদুল্লাহ উল্লেখ করেন, সাতবাঁক ইউনিয়নের গরিপুর থেকে চরিপাড়া পর্যন্ত সুরমা ডাইক রাস্তাটি দীর্ঘদিন থেকে অবহেলিত ও কাঁচা রাস্তা হওয়ার কারণে এলাকার মানুষের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। তাই জরুরি ভিত্তিতে উক্ত সুরমা ডাইক রাস্তাটি পাকাকরণের জন্য তিনি এমপি মহোদয়ের কাছে জোর দাবি জানান।

এ প্রসঙ্গে আলাপকালে সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান জানান, কানাইঘাট পৌরসভার খেয়াঘাট হয়ে গরিপুর পর্যন্ত সুরমা ডাইক রাস্তটি পাকাকরণের কাজ চলমান রয়েছে। উক্ত কাজ শেষ হলে পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে গরিপুর থেকে চরিপাড়া পর্যন্ত সুরমা ডাইক রাস্তাটি পাকাকরণ করা হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো