1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ

  • প্রকাশের সময় রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচ রেমিট্যান্স যোদ্ধা যথাক্রমে জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

আজ এক শোক বার্তায় তিনি নিহত রেমিট্যান্স যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি এই আকস্মিক দূর্ঘটনায় নিহতদের পরিবার- পরিজনকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিপদগ্রস্ত পরিবারসমূহের পাশে দাঁড়াবার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির জন্যে মাতৃভূমি ছেড়ে যারা প্রবাসে দূর্ঘটনায় জীবন দিয়েছেন, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান।তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই।আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো