1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নাশকতা প্রতিরোধে পুলিশ সুপারের দিকনির্দেশনামূলক ব্রিফ

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নাশকতা প্রতিরোধে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর ফোর্সদের দিকনির্দেশনামূলক ব্রিফিং করছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার ও সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিতে নির্দেশনা দিয়েছেন।

জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবি সদস্যরা মঙ্গলবার সকাল কিশোরগঞ্জসহ জেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।

দেশব্যাপী রাজপথ,রেলপথ ও নৌ-পথে অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি -জামায়াত। ফলে জেলা শহরের মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। চেকপোস্ট বসিয়ে কাজ করতে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের। নাশকতা ঠেকাতে র‌্যাব, পুলিশ,আনসার গোয়েন্দাদের পাশাপাশি রাত থেকেই সারা দেশে টহল দিচ্ছে বিজিবি। সকালেও বিভিন্ন সড়কে তাদের টহল দিতে দেখা গেছে।

উল্লেখ্য,গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, হামলা, নেতাকর্মীদের গ্রেফতার,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি,হয়রানির প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়ে চলেছে বিএনপি- জামায়াত।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো