1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আগামীকাল রোববার সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২০৮ বার পড়েছে

অনলাইন ডেস্ক :

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আগামীকাল রোববার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আজ শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামীকাল সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে জরুরি সভা শুরু হয় আওয়ামী লীগের। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। বিএনপি বলে- তাদের বাধা দেওয়া হচ্ছে, তারা না কি ঢাকা শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেবে। এটা কি তারেক রহমানের বাপের সম্পত্তি।

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আমরা যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। গতকালও এটাই করতে চেয়েছিল বিএনপি। তাদের আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো