1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেট- জকিগঞ্জ রোডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিস চৌধুরীর উদ্যোগে নির্মিত একটি সড়কের নামফলক ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা যায়, বিএনপির সরকারের আমলে সিলেট- জকিগঞ্জ রোডের আটগ্রাম থেকে কালিগঞ্জ যাওয়ার পথে পেট্রো- বাংলা রোডটি নির্মাণ বাস্তবায়ন ও অতঃপর উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী। তৎকালীন সময়ে এই সড়কটি সহ কানাইঘাট জকিগঞ্জ আরো বহু সড়ক ব্রিজ কালভার্ট ইত্যাদি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর। তিনি কানাইঘাট জকিগঞ্জ এর সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ নাম সর্বজন স্বীকৃত।কিন্তু সম্প্রতি একটি মহলের উস্কানিতে মরহুম হারিছ চৌধুরীর নাম সম্বলিত এই ফলকটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, জকিগঞ্জ-কানাইঘাটসহ সিলেটের উন্নয়নে মরহুম জাতীয় নেতা হারিস চৌধুরীর অবদান কেউ অস্বীকার করতে পারবেনা। একটি স্বার্থানেষী মহল সিলেটের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে তাঁর নাম মুছে ফেলতে চাচ্ছে। সেটা হতে দেয়া হবে না, কারণ জনগণের মন থেকে তাঁর নাম কখনো মুছতে পারবে না। তারা অবিলম্বে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তারা আরো বলেন, বিষয়টি ইউএনও মহোদয়ের দৃষ্টিগোচর করা হয়েছে। আমরা আশা করছি অবিলম্বে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেবেন। এ ব্যাপার জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জ-ই-মুন্না জানান, আমরা বিষয়টির ব্যাপারে খোঁজ নিতেছি। খবর নিয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো