1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

আলহাজ তাজমহল খান মডেল হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর গ্রামে আলহাজ্ব তাজমহল খান মডেল হাই স্কুল এন্ড কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ সদর -হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি।

সোমবার(২৭ ফেব্রুয়ারি)সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ এর অর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনাল ২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট আলহাজ্ব আতিউর রহমান খান, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ ৷

পরে বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা প্রধান অতিথি সংসদ সদস্যের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ৷ এ সময় অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷

পরে সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করেন ৷

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো