1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

উন্নয়নের ধারা সমুন্নত রাখতে আবারও আ.লীগকে ক্ষমতায় আনতে হবেঃ শিল্পমন্ত্রী (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়েছে

বেলাব প্রতিনিধিঃ

শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন,বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে আর উন্নয়নের এ ধারা সমুন্নত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ সরকার ভোটে বিশ্বাস করে। যারা সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় বেলাব উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ) নবনির্মিত অধ্যক্ষ আবদুল হামিদ একাডেমিক ভবন উদ্বোধন কালে এ কথা বলেন মন্ত্রী। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।

নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় গভনিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খাইরুল বাকেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তানভীর আহমেদ, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, নারায়নপুর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান’সহ প্রমূখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো