1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদী থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কটিয়াদী থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহষ্পতির (৪ আগষ্ট) বিকাল ১৭.৫৫ ঘটিকায় সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজাসহ কটিয়াদী মডেল থানার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. রুবেল মিয়া (৩৬) কে গাঁজা বিক্রয় করার সময় কটিয়াদী মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. রুবেল মিয়া (৩৬) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খেতামারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ কর্তৃক ৪ আগষ্ট মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে এবং নিজ হেফাজতে থাকা সাদা চটের বস্তার ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক অদ্য বিকাল ১৭.৫৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো