1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে স্থায়ী কর্মচারী, দলিল লেখক ও নকল নবীশদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার অনুষ্ঠিত কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, দলিল লেখক ও নকল নবীশদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রার এস,এম রুবেল পারভেজের সভাপতিত্বে ও দলিল লেখক মোঃ আল আমিনের সঞ্চানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা সাব-রেজিস্ট্রার নাহিদা ইয়াসমিন, পাকুন্দিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়া, বাজিতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাহাবুৃব হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারন সম্পাদক মাইনুল হক মেনু, অফিস সহকারী, মোছাঃ হেনা বেগম, মোহরার মোছাঃ মুস্তারী বেগম শিউলী, মোছাঃ লতিফা বেগম ও টিসি মোহরার মোছাঃ আনোয়ারা বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলিল লেখক ও নকল নবীশগণ।

অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রকারের দলিল বিষয়ে চলমান আইন ও নিময় কানুন সমন্ধে ব্যাপক আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্বে দলিল লেখক ও নকল নবীশগণ দলিলের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো