1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়বন্দ ১ম খণ্ড গ্রামের সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল প্রায়ই ফারহানার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে দুই দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার (২৭ এপ্রিল) তিনি তার মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে অবস্থান করছিলেন।

গতকাল সন্ধ্যায় সেখান থেকে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজি অটোরিকশাযোগে ফারহানা বেগমকে বাড়িতে নিয়ে আসেন।

এরপর গভীর রাতে ধারালো ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয় বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো