1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে গলাকেটে হত্যা : ঘাতক আটক

  • প্রকাশের সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়েছে

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই হুসন আহমদকে (৬৫) গলাকেটে হত্যা করেছে চাচাতো ভাই সুলতান আহমদ (৪৮)। গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নির্মম এ হত‌্যাকান্ডটি ঘটেছে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে।

স্থানীয়রা জানান, নয়াগাউ গ্রামের আব্দুল লতিফ (লতই) এর ছেলে হুসন আহমদের সাথে দীর্ঘদিন ধরে আব্দুল জলিল (জলই) এর ছেলে বখাটে সুলতান ও তার পরিবারের মধ‌্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার (০৮) নভেম্বর ফজরের নামাজের পর নিহত হুসন আহমদ ও সুলতানের মধ‌্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সকাল ৬টার দিকে সুলতান আহমদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে।

চাচাতো ভাইকে ঠান্ডা মাথায় খুন করে ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, হত‌্যাকান্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করা হয় । এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো