1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়েছে

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।

গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় সাতবাঁক ইউনিয়নের লোভারমূখ বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত সালিক আহমদ (৪৮) উপজেলার ১নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লোভারমুখ বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন সালিক আহমদ। সুরমা নদীর পাশে আসা মাত্র আগে থেকে উৎপেতে থাকা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সালিককে কুপিয়ে খুন করে। পরে তার লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যাকান্ডের কারণ সম্পর্কে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো