1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: আজ ১৪ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে কানাইঘাটের সমমনা উলামায়ে কেরামের বৃহত্তর সামাজিক জনকল্যাণমূলক সংগঠন “প্রকাস কল্যাণ ফাউন্ডেশন”র উদ্দোগে এবং কানাইঘাট উপজেলা জমিয়তের ব্যবস্থাপনায়, ফাউন্ডেশনের অভিভাবক পরিষদের প্রধান অভিভাবক আমেরিকা মিশিগান প্রবাসী মাওলানা আব্দুল হাই এবং প্রকাস ফাউন্ডেশন ও প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও প্রকাস সহ-সেক্রেটারী হাফিজ মাওলানা আলতাফ হোসাইন’র পরিচালনায় কানাইঘাট উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি ও প্রকাস ফাউন্ডেশন’র সিনিয়র সহ সভাপতি মাওলানা মাওলানা নূর আহমদ ক্বাসেমী, বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক ও প্রকাস ফাউন্ডেশন র জয়েন্ট সেক্রটারী’ মাও. মুফতি ইবাদুর রাহমান ক্বাসেমী।

সংবর্ধিত অতিথিগণ হলেন- প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালিন আহবায়ক ও ইতালি জমিয়তের প্রতিষ্ঠাতা সভাপতি- মাওলানা রুহুল আমীন তালুকদার, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি, সৌদি আরব জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রাহমান চৌধুরী, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী ও আরব আমিরাত জমিয়তের সাবেক সিনিয়র সহ সভাপতি-হাফিজ বুরহান উদ্দিন, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সহ-সমাজ কল্যাণ সম্পাদক, ওমান সালালাহ জমিয়তের প্রচার সম্পাদক- হাফিজ নূরুল আম্বিয়া, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম কাতারের সহসাধারণ সম্পাদক- মাওলানা ইকবাল আহমদ, প্রকাস কল্যাণ ফাউন্ডেশন’র সহ-সাংগঠনিক সম্পাদক, সৌদি আরব প্রবাসী হাফিজ শাহরিয়ার আহমদ, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সহ-প্রচার সম্পাদক, সৌদিআরব প্রবাসী-মুহাম্মদ মাসরুর আহমদপ্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সহ সমাজ কল্যাণ সম্পাদক, সৌদিআরব প্রবাসী- হাফিজ জাকারিয়া শামীম, সৌদিআরব রিয়াদ জমিয়তের যুগ্ম সাধারন সম্পাদক হাফিজ তাজ উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সভাপতি- মাওলানা নজির আহমদ, পৌর জমিয়তের সভাপতি- মাওলানা এবাদুর রাহমান, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সহ সভাপতি- মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা জমিয়তের সহ সভাপতি, সম্পাদক- মাওলানা আব্দুল খালিক, যুব জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক-মাওলানা রুহুল আমীন প্রমুখ।

সভা পরবর্তী নেতৃবৃন্দ, প্রকাস কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত ও পরিকল্পিত “মাদানী ইসলামী পাঠাগার” এর প্রস্তাবিত ভবনের জায়গা পরিদর্শন করেন। প্রবাসী নেতৃবৃন্দের পরিদর্শন কালে বিভিন্ন পরিকল্পনা কর্মসূচী ব্যাপারে জ্ঞাত করেন মাদানী ইসলামী পাঠাগার ভূবন নির্মাণ পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রকাস ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী মাও মুফতি ইবাদুর রাহমান ক্বাসিমী, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের-সহ অর্থ সম্পাদক-হাফিজ মাও রিয়াজ উদ্দিন সহ দেশীয় প্রতিনিধি গণ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো