1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

  • প্রকাশের সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাট উপজেলার ৩০টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাব গম্ভীর ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

দুর্গাপূজার শেষ দিনে রবিবার দুপুর ১২টার মধ্যে থানা পুলিশ, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস সদস্য ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুরমা নদীর ঘাট সহ অন্যান্য এলাকায় ৩০টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বির্সজনের পুরো বিষয়টি তদারকি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল।

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দুর্গা কুমার দাস, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস সহ আরো অনেকে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যে কানাইঘাটে উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দুর্গাপূজা সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বিধান সহ সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে কানাইঘাটের শারদীয় দুর্গাপূজা আমরা পালন করতে পেরেছি।’

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, থানা পুলিশ, আনসার বাহিনী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন কানাইঘাটে সব সময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো