1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে শায়িত আছেন দিনাজপুরের গর্বিত সন্তান, শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান

  • প্রকাশের সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৫৩ বার পড়েছে

আলিম উদ্দিন আলিম :: কানাইঘাটে শায়িত আছেন দিনাজপুরের গর্বিত সন্তান, শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান। দিনটি ছিল গত শনিবার, দুপুর বেলা কানাইঘাটের দিঘীরপার পুর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজলের ফোন, এরপর জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের ফোন, এরপর একজন সামরিক বাহিনীর অফিসারের ফোন, একটি কবরের সন্ধান দিতে হবে, সেই কবরটি হলো দিনাজপুরের কৃতি সন্তান বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবরস্থান।

এরপর সামরিক বাহিনীর অফিসারদের সাথে কথা হলো, তারা আসলেন দু‘টি গাড়ি নিয়ে গাড়িতে আরো বেশ কয়েকজন সৈনিক ছিলো। এরপর আর্মির গাড়িতে করে চলে গেলাম সেই কবরস্থানে, যে কবরটি ২০০৫ সালে সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব কানাইঘাটের কৃতি সন্তান আবুল হারিছ চৌধুরী ও সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী জিয়ারত করতে এসেছিলেন। এর আগে অবশ্য ফরিদ উদ্দিন চৌধুরীর সহযোগিতায় কবরটি সংস্কার করা হয়েছিলো।

এরপর বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তারা “বীর উত্তম” শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর জিয়ারত করতে এসেছিলেন। তাদের সাথে সংবাদকর্মী হিসাবে আমি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসাবে আলী হোসেন কাজল ছিলেন।

সর্বশেষ গত বছরের আগের বছরে সিলেটের কৃতি সন্তান বীর উত্তম মেজর জেনারেল (অব:) আজিজুর রহমান, শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবরটি জিয়ারত করতে আসেন। তখন সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী তাদের পঞ্চায়েতী কবরস্থানটিতে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাটের কারণে বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবরটি কিছুটা মাটির নিচে পড়ে যাওয়ায় মেজর জেনারেল (অব:) আজিজুর রহমান বীর উত্তমের সহযোগিতায় কবরটি আবার নতুন করে সংস্কার করা হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও মাদ্রাসা কমিটির পক্ষে মাওলানা মাসুক আহমদ ও সংবাদকর্মী হিসাবে আমি উপস্থিত ছিলাম।

কানাইঘাটে শায়িত ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে নিয়ে আমার তৈরি করা কয়েকটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। “বীর উত্তম” শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর রয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পুর্ব ইউপির সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে।তিনি ১৯৭১ সালের ২৬ নভেম্বর কানাইঘাট উপজেলার চাপনগর এলাকায় সম্মুখযুদ্ধে পাকিস্তানী সেনাবাহিনীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তিনি মুক্তি বাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির অধিনায়ক ছিলেন।

বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে। তার পিতার নাম- তছির উদ্দিন আহমদ, মাতার নাম- জরিনা খাতুন। শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের স্মৃতিকে অমর করে রাখতে দিনাজপুর জেলার পার্বতীপুরের খোলাহাটিতে “বীর উত্তম শহীদ মাহবুব” সেনানিবাস রয়েছে।

সর্বশেষ গত শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম “বীর উত্তম শহীদ ক্যাপ্টেন” মাহবুবুর রহমানের কবর পরিদর্শন করে কবরের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছেন।

এদিকে বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের ছোট ভাই বাবলু জানিয়েছেন তিনির বড় ভাই সিলেটের কানাইঘাটে শায়িত আছেন। তাই তারা প্রতি বছরের মতো এবারও আগামী নভেম্বর মাসে তাদের পরিবারের পক্ষথেকে তাদের ভাইয়ের কবর জিয়ারত করতে আসবেন। এতে এবারও “বীর উত্তম শহীদ ক্যাপ্টেন” মাহবুবুর রহমানের সহপাটি অনেকেই আসার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো