1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
রোজা সমাচার: সিলেট অঞ্চলে সেহরিকে অনেকে আদর করে ‘ফতা’ বলে ডাকে- রোজা সমাচার: সিলেট অঞ্চলে সেহরিকে অনেকে আদর করে ‘ফতা’ বলে ডাকে কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন ও রাজনৈতিক ক্যারিয়ার জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য-আবুল হাসান এমপি কানাইঘাটের প্রতিবন্ধী যুবক রাসেল চাকরির আশায় ঢাকায় গিয়ে নিখোঁজ সংরক্ষিত নারী আসনে হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী আলোচনায় মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে কানাইঘাটের রেহিমা বেগম নিখোঁজ আগামীকাল বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে- ইসি সানাউল্লাহ সিলেটে সুষ্টু ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে- ডিসি সারওয়ার আলম

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে এক ইফতার মাহফিল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় মানারা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কাশেম সুমন এবং আহ্বায়ক সদস্য প্রভাষক সুলেমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন গাছবাড়ী মডার্ণ একেডেমির প্রধান শিক্ষক শফিকুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজরটিলা সিদ্দিকী প্লাজার সত্তাধিকারী বিশিষ্ট রাজনীতিক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিনিয়র আইনজীবী মাশুক উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ সালাম, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শামীম আহমদ, মেজরটিলা স্কলার্স হোমের ইংরেজি প্রভাষক জাকারিয়া আল মামুন, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো: ইয়াহইয়া, জালালাবাদ কলেজের কো অর্ডিনেটর নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাশুক আহমদ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো