অনলাইন ডেস্ক :: আজ বুধবার সকাল ১১টায় সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী, ইউপি সদস্য নিজাম উদ্দিন, নাজিম উদ্দিনসহ অন্যান্য ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।