1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের করিমগঞ্জে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে এসে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলামিন (৩২) নামে এক যুবক মারা গেছেন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর প্রায় ১২টার দিকে মিছিল করার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আলামিন করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি (বেপারী পাড়া) গ্রামের শামছুদ্দিনের পুত্র। পেশায় তিনি করিমগঞ্জ বাজারের একটি প্লাস্টিক দোকানের কর্মচারী ছিলেন।

জানা গেছে, ফিলিস্তিনি জনগনের প্রতি সমর্থন জানাতে এবং দখলদার ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে করিমগঞ্জে বুধবার সকালে আলেম উলামাদের পূর্বনির্ধারিত জনসভা এবং মিছিল ছিলো। নিহত আলামিনও এ প্রতিবাদ সভায় ও মিছিলে অংশগ্রহণ করে। মিছিল শুরু হওয়ার একপর্যায়ে সে অসুস্থ বোধ করলে করিমগঞ্জ বাজারে একটি দোকানে বিশ্রাম নেন তারপর স্থানীয়রা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান এ মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, স্বাভাবিক ভাবে তিনি মৃত্যুবরণ করায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো