1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কিশোরগঞ্জের মিঠামইনে বরেণ্য শিক্ষাবিধ অধ্যক্ষ মো. আবদুল হক নূরু’র ৬৭তম জন্মদিন পালিত

  • প্রকাশের সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই বরেণ্য শিক্ষাবিদ ও রাজনীতিক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আবদুল হক নূরু’র ৬৭তম জন্মদিন উৎযাপিত হয়েছে।

রোববার (৫ নভেম্বর) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের আয়োজনে মুক্তমঞ্চে দিনটি উদযাপিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারক আহমেদ ও শিক্ষকমণ্ডলী এবং অধ্যক্ষ মো. আবদুল হক নূরুর সহধর্মিণী তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা আক্তার জাহান লাভলী।

এই মুক্তিযোদ্ধার জন্মদিনে রোববার সকাল থেকে রাত পর্যন্ত ফুলেল শুভেচ্ছা বিনিময়, মোমবাতি প্রজ্বলন, কেক কাটা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। কলেজের উন্মুক্ত সবুজ মাঠে শত শত বিশিষ্টজন, ভক্ত-অনুরাগী ও সহযোদ্ধাদের উপস্থিতিতে কাটা হয় ৬৭ পাউন্ড ওজনের কেক।

দ্বিতীয় পর্বে সন্ধ্যা ও রাতের অনুষ্ঠানে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য দিয়ে এবং শেষ হয় সাংস্কৃতিক ও অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর গানের মধ্যদিয়ে।

উজ্জ্বল বর্ণালি জন্মোৎসবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম মুস্তাকুর রহমান, উপাধ্যক্ষ ড. মেহেদী হাসান, কিশোরগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যাপক ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, অষ্টগ্রাম সার্কেলের এএসপি সামুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম ও ওসি মোহাম্মদ আহসান হাবীব।

এ ছাড়াও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখার যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, জেলা ও উপজেলার শিক্ষাবিদ-শিক্ষক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, সমাজ সংস্কারক, সংস্কৃতি ও গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো