1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। মাহির সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুও অবগত প্রাক্তনের বিচ্ছেদ সম্পর্কে।
তবে এ বিষয়ে অপু বলেন, এখন তো আমার এখানে কিছু করার নেই। তবে আমি দ্রুত শুভ কাজ সম্পন্ন করতে চাই।
জানা গেছে, ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু ও মাহি। বেশ সুখেই কাটছিল তাদের সংসার; কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় হঠাৎই বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।
মাহির বিচ্ছেদের খবরে তার সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু বলেন, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। তবে আমি নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।

উল্লেখ্য, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। তার সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। সেই সংসারও ভাঙতে চলেছে বিয়ের আড়াই বছরের মাথায়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো