1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন

  • প্রকাশের সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২৭ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে রহিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূ খুন হয়েছে। নিহত রহিমা খাতুন উপজেলার জিনারী গ্রামের মো.রহিদ মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী।

বুধবার (১১ অক্টোবর) নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের সহোদর দুই ভাই রহিদ মিয়া ও দুলাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় গত সোমবার (৯ অক্টোবর) সকালে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পরিবারের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়েই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় রহিমা খাতুন গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে রহিমা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো