1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড.জিল্লুর রহমান বিজয়ী (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮৯ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড.জিল্লুর রহমান চশমা প্রতীকে ৯৫৩
ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন।

রেকর্ড সংখ্যক ভোট পেয়ে (৯৫৩) টানা দ্বিতীয় বারের মত জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন মহামান্য রাষ্ট্রপতির রাজনৈতিক সহচর ও একাত্তরের রণাঙ্গনের সহযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান ।

তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড, আশরাফুল ইসলাম রেনু আনারস প্রতীকে ২৫৭ ভোট পেয়ে পরাজিত হন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।ভোট গণনায় কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮টি পৌরসভা, ১০টি উপজেলা পরিষদ ও ১০৮ টি ইউনিয়ন পরিষদের ১৫৫০ জন জনপ্রতিনিধি ভোট দিয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, তাড়াইল, করিমগঞ্জ, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব, কটিয়াদী, পাকুন্দিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জসদর সহ ১২টি উপজেলায় শান্তিপূর্ন ভাবে ভোট প্রদানের পরিবেশ থাকায় জনপ্রতিনিধিরা ভোট দেয়ার পর ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

সকাল থেকেই ১২টি উপজেলার ১২টি ভোট কেন্দ্রে উপজেলা পরিষদ সদস্য এবং ইউনিয়ন পরিষদ সদস্যরা ভোট প্রদান করেছেন। কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলার ১২টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এ্যাড,জিল্লুর রহমান চশমা প্রতীকে সব কেন্দ্রেই বেশি ভোট পেয়ে বিজয়ী হন।

মো. জিল্লুর রহমান এর আগে দুইবার জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন। এবার তিনি চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো