1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

কিশোরগঞ্জে কৃষক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগ।

এ উপলক্ষে বুধবার (২৮সেপ্টেম্বর) বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এড. আবু সাইদ ইমাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকা উদ্দিন আহমেদ রাজন।

বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য মাসুমা আক্তার, এহসানুল হক ফারুক, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।
আালোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্হ-সুন্দর জীবন ও দ্বীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
দোয়া শেষে মোমবাতি প্রজ্জ্বলন, কেক কাটা, মিষ্টি বিতরণের মাধ্যেমে শুভ জন্মাদিন উদযাপন করা হয়।
এ সময় জেলা কৃষক লীগ, উপজেলা কৃষকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো