1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

দুই দিনের সফরে সিলেটে আসলেন রেড-ক্রিসেন্ট’র চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবির চৌধুরী

  • প্রকাশের সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৬৯০ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ উবায়দুল কবির চৌধুরী। আজ শুক্রবার সকাল ০৭:৫০ ঘটিকার সময় তিনি সিলেট হযরত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সফরসঙ্গী সহ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, সিলেট রেড-ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শান্ত দেব, সব্যসাচী দেবারায় ,ইউনিট লেভেল কর্মকর্তা বৃন্দাবন চন্দ্র মন্ডল, মুজিব জাহান রক্ত কেন্দ্রর ইনচার্জ ডা: আবু সালেহ, মাতৃমঙ্গল হাসপাতাল কর্মকর্তা পার্থ সারথি দাস, যুব প্রধান পলাশ গুন সহ ইউনিট যুব কার্যকরী সদস্য সহ যুব সদস্যবৃন্দ।

মাননীয় চেয়ারম্যান এর সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন রেড-ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, সম্মানিত ম্যানেজিং বোর্ড সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, এ্যাডভোকেট সোহানা তাহমিনা, রবীন্দ্র মোহন সাহা (রবি), মোঃ আব্দুল হামিদ, এ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদার, এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মফিজুর রহমান বাবুল। জানা যায়, সিলেটে অবতরণের পর মাননীয় চেয়ারম্যান মহোদয় প্রথমেই সুনামগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা করবেন এবং সুনামগঞ্জ রেড-ক্রিসেন্ট ইউনিট কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় অংশগ্রহণের করবেন। পরে সিলেট ইউনিট কার্যনির্বাহী কমিটির সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ, সিলেট রেড-ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র, মুজিব জাহান রেড-ক্রিসেন্ট রক্তকেন্দ্র এবং সিলেট রেড-ক্রিসেন্ট নার্সিং কলেজ পরিদর্শন করবেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো